Ednoub Private Program

শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে! কি হতে যাচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ?






অক্টোবরের শুরুতেও খুলছেনা শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে দীর্ঘমেয়াদী ভোগান্তির পথে শিক্ষার্থীরা।

COVID-19 বা করোনাভাইরাস এর মহামারীর কারণে শিক্ষা এবং শিক্ষার্থীরা গভীর অনিশ্চয়তায় পড়েছে। বেশ কয়েক মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কবে যে খুলবে, তা নিশ্চিত করে কেউ জানে না। কারণ, করোনাভাইরাসের সংক্রমণ এখনো সম্পূর্ন নিয়ন্ত্রণে আসেনি।

বিদ্যালয় বন্ধ থাকলেও শহরের বিত্তশালী পরিবারের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছে, তবে বেশির ভাগ সে সুবিধার বাইরে। সরকার টেলিভিশনে রেকর্ড করা ক্লাস সম্প্রচার করছে, সেখানে উপস্থিতি ভালো নয়। 
যদিও বর্তমানে টেলিটকের মাধ্যমে বিশেষ কিছু নিয়ম মেনে ফ্রিতে শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের পরীক্ষা এ বছরের জন্য বাতিল করা হয়েছে।

সব মিলিয়ে পড়াশোনা ও পরীক্ষা ছাড়াই চলতি শিক্ষাবর্ষ শেষ হওয়ার উপক্রম হয়েছে। এর চেয়েও ভয়ের বিষয় হলো, শিক্ষার্থীদের একাংশ পড়াশোনা থেকে ঝরে পড়তে পারে। বাল্যবিবাহের হারও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাড়তে পারে শিশুশ্রমও।

এদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনলাইনে ক্লাস করিয়ে পুরো টিউশন ফি নিচ্ছে। অভিভাবকেরা তা দিতে রাজি নন। বিপরীতে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকেরা বেতন না পাওয়া ও চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন।
এই পরিস্থিতি নজিরবিহীন। একাত্তরে মুক্তিযুদ্ধের পর এত দীর্ঘ সময় ধরে আর কখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকেনি। কোনো পাবলিক পরীক্ষাও বাতিল হয়নি।

এসব কারণে সরকার বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পথেই হাঁটছে। ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম আল হোসেন বলেন, আপাতত যেহেতু বিদ্যালয় খুলছে না। তিনি জানান, তবে তাঁরা একাধিক বিকল্প নিয়ে এগোচ্ছেন। যদি শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবরে খোলার মতো পরিস্থিতি হয়, তাহলে সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়ন করা হবে। আর নভেম্বরে খুললে আরেক ধরনের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী মূল্যায়ন হবে। আর তাও সম্ভব না হলে বছরের শুরুতে যে আড়াই মাস ক্লাস হয়েছিল, তার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় পৌনে ৩ কোটি। ইতিমধ্যে এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর পড়াশোনার ওপর বড় ধরনের প্রভাব পড়েছে।
সংকট প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত থাকলেও প্রভাব বেশি প্রাথমিক ও মাধ্যমিকে। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হচ্ছে, যদিও সেখানেও উপস্থিতি বর্তমানে সন্তোষজনক নয়।

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বড় শহরে কিছুসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিলেও সেগুলোর বেশির ভাগে পাঠদান এখন পর্যন্ত মানসম্মত হয়নি। কারণ, আগে থেকে তেমন প্রস্তুতি ছিল না।

করোনাকালে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ফি নিয়ে উভয়সংকটে পড়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। 
সেসব স্কুলগুলোর কর্তৃপক্ষ বলছে, টিউশন ফি আদায় না হলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া যাবে না। তাতে আরেক সংকট তৈরি হবে। 
আর্থিক চিন্তায় শিক্ষকদের অনেকে চান বিদ্যালয়গুলো খুলে দেওয়া হোক, বিশেষ করে বেসরকারি বিদ্যালয়। কারণ, যেসব শিক্ষকের বেতনে সরকারের অনুদান নেই (নন-এমপিও), তাঁদের জীবিকা ঝুঁকিতে পড়েছে।

অবশ্য বিশেষজ্ঞরা শিক্ষাপ্রতিষ্ঠান এখনই খোলার বিপক্ষে। তাঁরা মনে করেন, শিক্ষকদের কোনো অসুবিধা হলে সেটা সরকার বিবেচনা করতে পারে। কিন্তু শিক্ষার্থীদের কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না।

বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য কাজী ফারুক আহমেদ মনে করেন, বিদ্যালয় খোলার ক্ষেত্রে শুধু বিশেষজ্ঞ নয়, শিক্ষকদেরও মতামত নিতে হবে। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা দরকার, যাতে আতঙ্ক দূর করা যায়।

তবে বিদ্যালয় কবে খুলবে তা এখনো ঠিক না হলেও খোলার পর স্বাস্থ্যবিধি মেনে তা কীভাবে চলবে, সে বিষয়েও বেশ কিছু নির্দেশনা তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাদের পরিকল্পনা অনুযায়ী ক্লাস শুরুর কমপক্ষে ১৫ দিন আগে শিক্ষক ও কর্মচারীদের জন্য বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে, যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করা যায়।

অন্যদিকে যেমন কিছু পরিকল্পনার মধ্যে রয়েছে: 

১. সবার জন্য বাধ্যতামূলকভাবে মাস্ক পরা ও হাত ধোয়ার ব্যবস্থা করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। 
২. যেই সব স্কুলে হাত-মুখ ধোয়ার জন্য পানির ব্যবস্থা নেই, সেটার ব্যবস্থা করা। 
৩.  ক্লাসে শিক্ষার্থী বেশি হলে কোন দিন কোন ক্লাস এবং কোন শ্রেণির ক্লাস হবে, তা বিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করবে। 
৪. নিরাপদ দূরত্বে বসা নিশ্চিত করা।
৫. স্কুলে থাকা শিক্ষার্থীর হঠাৎ করোনার উপসর্গ দেখা দিলে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা নেবে। স্কুলে জরুরি সেবার মোবাইল ফোন নম্বর দেওয়া থাকবে।
৬. সরকার যদি কোনো এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করে, তাহলে ওই এলাকার স্কুল খুলবে না।

এদিকে করোনার প্রভাবে দরিদ্র পরিবারের শিশুদের ঝরে পড়াও বাড়বে। 
বাড়বে বাল্যবিবাহ ও শিশুশ্রম। এ তথ্য উঠে এসেছে বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযানের এক গবেষণায়।

বিশেষজ্ঞরা মনে করেন যে, যেহেতু শিক্ষার দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে, তাই এটি বিবেচনা করেই শিক্ষা উদ্ধার কর্মসূচি হাতে নিতে হবে এখনি। কারণ, এখনো বলা যাচ্ছে না, শিক্ষাপ্রতিষ্ঠান ঠিক কবে খুলবে।  তাই এখন শিক্ষকদের কাজে লাগিয়ে মোবাইল ফোন হোক বা অন্য যেকোনোভাবেই হোক, শিক্ষার্থীদের সংযোগ তৈরি করে তাদের সক্রিয় রাখতে হবে। তাদের মানসিক স্বস্তি দিতে হবে। শিক্ষার্থীরা যাতে করে ঝরে না পড়ে কোনমতেই, সে ব্যবস্থা নেয়া অত্যন্ত জরুরী!



Tags:
অক্টোবরের আগে
অক্টোবরের
অনার্স ইংরেজি
অনার্সে
এসিও
এসইও করা
SEO
taka
BDT
টাকা আয়
অনার্স ২য় বর্ষের রেজাল্ট
অনার্স উপবৃত্তি ২০২০ ফরম
অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২০
অনার্স বই pdf
অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২০
অনার্স শিক্ষাবৃত্তি ২০২০
অনার্স অর্থ কি
অনার্স ৪র্থ বর্ষের বই pdf
অনার্স অর্থনীতি বই pdf
অনার্স অর্থ
অনার্স অর্থনীতি বিষয় কোড
অর্থনীতি অনার্স ১ম বর্ষ বই
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষামূলক উক্তি
শিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড 2020
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে আজকের খবর
বিদ্যালয় কবে খুলবে
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে আপডেট
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে বাংলাদেশ
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে বাংলাদেশে
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে ২০২০
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে নতুন খবর
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে আগস্ট
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সেপ্টেম্বর
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে অক্টোবর
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে October
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে November
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে December
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে আপডেট নিউজ
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে আজকের খবর bangladesh
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে আপডেট খবর
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে আজকের খবর ২৫ আগস্ট
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে আজকের
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে কালের কণ্ঠ
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে জুন
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে প্রথম আলো
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে NEWS
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে পত্রিকা
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে কালের কন্ঠ
শিক্ষা প্রতিষ্ঠান কবে থেকে খুলবে
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে নতুন আপডেট
বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে আজকের খবর
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সময় টিভি
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সর্বশেষ খবর
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সেপ্টেম্বর
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সরাসরি জানালেন কাদের
সকল শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে 27 august

EDNOUB is the best helpline for the learners of English Language & Literature. It’s an international helpline by EDNOUB [www.facebook.com/groups/EDNOUB]. Enrich your skills on English keep visiting our blog regularly. Stay with us. Thanks a lot.

Post a Comment

0 Comments