দ্যা গুড মরো কবিতার টেক্সট
The Good-Morrow
BY JOHN DONNE
I wonder, by my troth, what thou and I
Did, till we loved? Were we not weaned till then?
But sucked on country pleasures, childishly?
Or snorted we in the Seven Sleepers’ den?
’Twas so; but this, all pleasures fancies be.
If ever any beauty I did see,
Which I desired, and got, ’twas but a dream of thee.
And now good-morrow to our waking souls,
Which watch not one another out of fear;
For love, all love of other sights controls,
And makes one little room an everywhere.
Let sea-discoverers to new worlds have gone,
Let maps to other, worlds on worlds have shown,
Let us possess one world, each hath one, and is one.
My face in thine eye, thine in mine appears,
And true plain hearts do in the faces rest;
Where can we find two better hemispheres,
Without sharp north, without declining west?
Whatever dies, was not mixed equally;
If our two loves be one, or, thou and I
Love so alike, that none do slacken, none can die.
অনুবাদঃ
সত্যিই অবাক আমি, কেমন ছিলাম তুমি আর আমি
আজও কি দুজন দুজনকে ভালোবাসি?
আমরা কি তখন পর্যন্ত দুগ্ধপোষ্য ছিলাম?
নাকি ডুবে ছিলা শিশুসুলভ গ্রাম্য আনন্দে?
অথবা নাক ডাকছিলাম ঘুমন্ত সাত ভাইয়ের গুহায়।
তাই হবে হয়তো, কিন্তু এসবই আজ নিভৃত ভাবনা।
যদি কখনো কোন সৌন্দর্য ধরা দেয় চোখে
যা আমি কামনা করেছি,
সেটা তোমাকে নিয়ে দেখা স্বপ্ন ছাড়া আর কিছু নয়।
নবীন প্রভাতের শুভেচ্ছা জানাই ঘুম থেকে জাগা আত্মা গুলোকে
যারা নির্ভয়ে একে অপরকে দেখে রাখে
ভালোবাসার তরে, সকল জায়গার ভালোবাসাকে তারা নিয়ন্ত্রন করে।
আর সে আবাস তৈরী করেছে কত না স্থানে।
সমুদ্র অভিযানকারীর নতুন দেশ খোজার দিন এখন আর নেই
অন্য ভূবনের মানচিত্র এখন পৃথিবীর পর পৃথিবী দেখায়।
আমাদের দুজনকে থাকতে দাও আমাদের ভূবনে,
যে ভুবনে দুজনে এক এবং একাকার।
তোমার দৃষ্টিতে আমার মুখের ছায়া,
তোমার মাঝেই আমার প্রকাশ
সরল হৃদয়ে তারই মুখচ্ছবি নিয়েছে আশ্রয়
আর কোথায় আমরা দুজন খুজে পাব কি উত্তম দুই মেরু ভুবন
যেখানে মুছে যাবে উত্তর কিংবা পশ্চিমের দিকসীমা?
জানি, যা কিছু হারায় তার মতই মিলে না পুনর্বার।
যদি আমাদের দুজনার ভালোবাসা এক হয়, যদি তুমি আর আমি একে অন্যকে ভালো বাসব,
শিথিল করতে পারবে না কেউ, পারবে না কেউ
ভালোবাসার মৃত্যু ঘটাতে।
শব্দার্থ ও টিকাসমূহ
শব্দার্থঃ
1.Good morrow – সুপ্রভাত
2.Troth- প্রতিজ্ঞা
3. By my troth - সত্যিকারেই
4. Were we not weaned till then?
But sucked on country pleasures, childishly? -
অবুঝ শিশুর মতই মাতৃস্তন্যে মুখ গুজে থাকা।
5. Snorted- ঘুমের মাঝে নাক ডাকা
6. Or snorted we in the Seven Sleepers’ den?
- কিনবদন্তী খ্যাত সাত ভাই যেমন গুহাতে ঘুমিয়েছিল, তেমনি করে ঘুমের ঘোরে নাসিকা ধ্বনি করা।
7. ’Twas so; but this, all pleasures fancies be.
If ever any beauty I did see,
Which I desired, and got, ’twas but a dream of thee
কবি তার প্রেমের আনন্দকে আর তার স্ত্রীকে অন্য সব কিছু থেকে শ্রেষ্ঠ বিবেচনা করেছেন।
8. And now good morrow- কবিদের আর তার প্রিয় মানুষটির মাঝে এই সুন্দর প্রভাত আলোর মতই প্রেমকে নতুন করে জাগ্রত করতে চান।
9. For love, all love of other sights controls,
And makes one little room an everywhere
- কবি তার ভালোবাসার জগত ছাড়া অন্য কিছু আর অবলোকন করতে চান না।
10. Seven sleepers'den- ইফিসাস এর এক খ্রিষ্টান পরিবারের সাত ভাই। সম্রাট ডিসিয়াসের ভয়ে তারা নিজেদের এক পাহাড়ের গুহায় লুকিয়ে রাখে এবং দু'শ বছর ঘুমের মাঝে থেকে তারা একসময় জেগে উঠে। আর সে সময় তার আগের মতই যুবা ছিল।
11. If ever any beauty I did see,
Which I desired, and got, ’twas but a dream of thee
- কবি যখন অন্য কোন নারীকে দেখে মুগ্ধ হয়েছেন তখনো তার মুখের মাঝে কবি তার প্রিয় মানুষটির মুখই দেখতে পান।
12. Waking souls - যেসব আত্মা আবার জাগ্রত হয়ে একে অপরকে ভালোবাসবে।
13. For love, all love of other sights controls,
And makes one little room an everywhere
- যখন কোন মানুষ কাউকে ভালোবাসে তখন সে অন্য নারী থেকে আগ্রহ হারিয়ে ফেলে। ভালোবাসার মানুষটির মাঝেই সে তার সারা পৃথিবীকে দেখতে পায়। যারা সত্যিকারভাবে ভালোবাসে তারা একে অন্যকে পেয়েই খুশি থাকে, দুনিয়ার অন্য কোন কিছুর দিকে তাদের খেয়াল থাকে না।
14. Let sea-discoverers to new worlds have gone,
Let maps to other, worlds on worlds have shown,
Let us possess one world, each hath one, and is one
- দু মেরুর দুটি আত্মার একত্রে মিলিত হওয়ার কথা বলা হয়েছে এখানে।
15. Thine - তোমার।
16. Where can we find two better hemispheres- প্রেমিক ও প্রেমিকা দুজনেই কি খুজে পাবে নতুন কোন ভুবন।
17. Without sharp north, without declining west?- তাদের ভালোবাসার জগতে থাকবেনা উত্তর পশ্চিমের কোন সীমা।
18. Whatever dies, was not mixed equally; - দুজনের ভালোবাসার কখনো বিলুপ্তি ঘটবে না।
19. Where can we find two better hemispheres,
Without sharp north, without declining west?
- এখানে কবি ও তার ভালবাসার মানুষকে দুটি ভিন্ন গোলার্ধে অবস্থানের কথা বলা হয়েছে। এর মাধ্যমে তারা তৈরী করেছে একটি সম্পূর্ণ জগৎ। সূর্য অস্ত গেলেও সে প্রেমিক প্রেমিকার জগতে আধার নামে না। আলোকোজ্জ্বল থাকে তাদের পৃথিবী।
20. Whatever dies, was not mixed equally;
If our two loves be one, or, thou and I
Love so alike, that none do slacken, none can die
- তাদের দুজনের ভালোবাসার কথা বলা হয়েছে। সব কিছু বিনাশ ঘটলেও সত্যিকার ভালোবাসার কোন মৃত্যু নেই।
কবির জীবনীঃ
১৫৭২ সালে জন ডান লন্ডনে জন্ম গ্রহন করেন। মা ছিলেন জন হেইউড এর বোন। ৪ বছর বয়সে তার পিতা মারা যান। অক্সফোর্ড আর কেমব্রিজ এ লেখাপড়া করলেও ধর্মীয় কারনে তিনি ডিগ্রি অর্জন করতে পারেননি। পরে তিনি ক্যাথলিক ধর্ম ত্যাগ করে এঞ্জেলিকান ধর্ম গ্রহন করেন। গির্জার উপাচার্য পদে থাকার কারনে তার মাঝে ধর্মের বিশেষ প্রভাব পড়েছিল।
১৫৭২ সালে জন ডান লন্ডনে জন্ম গ্রহন করেন। মা ছিলেন জন হেইউড এর বোন। ৪ বছর বয়সে তার পিতা মারা যান। অক্সফোর্ড আর কেমব্রিজ এ লেখাপড়া করলেও ধর্মীয় কারনে তিনি ডিগ্রি অর্জন করতে পারেননি। পরে তিনি ক্যাথলিক ধর্ম ত্যাগ করে এঞ্জেলিকান ধর্ম গ্রহন করেন। গির্জার উপাচার্য পদে থাকার কারনে তার মাঝে ধর্মের বিশেষ প্রভাব পড়েছিল।
এলিজাবেদান যুগের কাব্যধারা ছিল সহজ ও সরল। এই যুগের শেষ দিকে তিনি কাব্যচর্চা শুরু করেন। একজন মেটাফিজিক্যাল কবি হিসেবে তিনি গণিত, জ্যামিতি বা দর্শন ইত্যাদি কঠিন বিষয় গুলোকে তিনি কাব্য জগতে নিয়ে আসেন। তার কবিতা গুলো ছিল বৈজ্ঞানিক যুক্তিনির্ভর ও বুদ্ধির দীপ্তিতে ঝলমলে। তাই সাধারন মানুষ তাকে মেটাফিজিক্যাল পোয়েট হিসেবে আখ্যায়িত করত। জন ডান ছিলেন সে সময়ের মেটাফিজিক্যাল পোয়েটদের গুরু। আর তার কবিতা গুলো ছিল আশার আলোয় উদ্ভাসিত।জন ডন ছিলেন সত্যিকারের প্রেমিক। গুড মরো কবিতায় তিনি ভালোবাসার ভূবনে নতুন করে আত্মার জাগরনের কথা বলেছেন। জগত বদলে গেলেও, সত্যিকার ভালোবাসার কখনো মৃত্যু হয় না, তা তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন।
১৬৩১ সালে জন ডান পরলোকগমন করেন।
ক্রিটিকাল এনালাইসিসঃ
ক্রিটিকাল এনালাইসিসঃ
এটি মূলত একটি আধ্যাত্মিক ভাবের কবিতা। প্রথম দিকের কবিতা যা সংস এন্ড সনেট শিরোনামে প্রকাশিত হয়। কবিতাটি ৩ পর্বে বিভক্ত একটি গীতিকবিতা যার প্রতিটি পর্বে আছে ৭ টি করে চরণ। এটি মূলত প্রেমের কবিতা।
কবিতাটির প্রথমেই কথোপকথন সুলভ উক্তি পাঠকের মনোযোগ আকর্ষন করে।কবি তার প্রেয়সীর সাথে রাত কাটিয়ে সকালে ঘুম থেকে উঠে তাকে বলেন, তাদের দেখা হওয়ার পূর্বে তারা যা করেছেন সেগুলো ছিল শিশুসুলভ খেলাধুলা মাত্র। তারা ছিলেন আদিম আনন্দে মত্ত মাতৃদুগ্ধে লালিত শিশুর মত। তারপর এফেসিয়াসের ২০০ বছর ঘুমিয়ে থাকা ৭ জনের প্রসঙ্গ তুলে ধরেন। তারাও এক সময় তাদের মতই নাক ডেকে ঘুমিয়েছেন। কবি সত্যিকারের ভালোবাসাকে পূর্বের সকল আনন্দ ফূর্তির সাথে তুলনা করেছেন। কবি সর্বদা সত্যিকার সৌন্দর্যের স্বপ্ন দেখেছেন আর তার স্ত্রী বা ভালোবাসার মানুষটিকেই সেই সৌন্দর্য হিসেবে আখ্যায়িত করেছেন।
২য় পর্বে কবি তাদের ঘুম থেকে জাগ্রত আত্মাকে স্বাগতম জানিয়েছেন। তারা এখন সত্যিকারের ভালোবাসার জগতে জেগে উঠেছেন। আর তাদের এখন আর কোন হিংসা-বিদ্বেষের বা একে অপরকে হারানোর ভয় করতে হবে না। এরপর তারা ভালোবাসার আত্মীক জগতে চালিত হন এবং বস্তুবাদী দুনিয়ার কোন সৌন্দর্যই তাদের ভালোবাসার মাঝে চির ধরাতে পারবে না। তাদের ভালোবাসাকে স্থান দেয়ার জন্যে এখন সারা পৃথিবী প্রস্তুত হয়ে আছে। এরপর কবি সমুদ্র অভিযানকারীদের নতুন নতুন আবিষ্কার গুলোকে গুরুত্বহীন আখ্যায়িত করেন কারন তার কাছে তার ভালোবাসার মানুষটিই একটি পৃথিবী ও নতুন আবিষ্কৃত জগত।
এসে কবি গভীর আত্মবিশ্বাস এর সাথে তাদের ভালোবাসা কে আহবান করেছেন। তারা দুজন অর্থাৎ কবি ও তার ভালোবাসার মানুষটি জগতের ২ মেরুতে অবস্থান করছেন। আর এই দুই মেরু মিলেই একটি আলাদা জগত তৈরী করেছেন।
৩য় পর্বে তিনি বলেন তাদের ভালোবাসাই মৃত্যুর পর তাদেরকে অমর করবে। এই স্তবকে কবি তাদের ভালোবাসার বন্ধনের প্রসংশা করেন। কবি তার মুখচ্ছবি তার প্রেয়সীর চোখে দেখেন আবার তার প্রেয়সীর মুখচ্ছবি তার চোখে ভেসে উঠে। তাদের ভালোবাসা এতোটাই খাটি যে তারা তাদের হৃদয়কে একে অপরের চোখে দেখতে পান। কবি বলেন যখন দুটি জিনিস একসাথে মিলিত হয় তখন তাদের বিশুদ্ধতা নষ্ট হয়, কিন্তু কবি আর তার প্রেয়সীর ভালবাসা সে রকম নয়। তাদের ভালোবাসার বন্ধন কখনো অমলীন হবে না। তাদের ভালোবাসা কখনো ধ্বংস হবে না।

0 Comments
Drop your comment here ⬇