দেশে যে কয়টি ধর্ষণ ও নারী নির্যাতনের মামলা করা হয় তার একটি বড় অংশ ভূয়া ও প্রতিহিংসা/প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মামলাগুলো করা হয়।
সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এসব মামলার সাক্ষীও বেশিরভাগসময় ফেইক থাকে অথবা ভাড়ায় পাওয়া যায়।বর্তমানে নারী নির্যাতন হচ্ছে, অনেকটা মহামারীর মতো এবং পাশাপাশি তার কাছাকাছি পুরুষ নির্যাতনও হচ্ছে যা কখনোই মিডিয়ায় উঠে আসতে চায় না। পুরুষ নির্যাতনের ব্যাপারটা আসলে সবার কাছে হাইস্যকরের মতো। কিন্তু এটা সত্য। যদি মিথ্যাই হতো ক্ষমতাসীন দলের একজন সাংসদ সংসদের দাড়িয়ে এপ্রসঙ্গে বলতেন না "আমরা খুব কষ্টে আছি, এখানে সবাই (পুরুষ সাংসদবৃন্দ) কষ্টে আছে। কিন্তু কেউ কিছু বলে না (লজ্জায়)।
যাহোক, আসল কথা হলো যদি কোনো আইনজীবি ধর্ষকের পক্ষে না লড়ে তাহলে ব্যাপারটা আরো বেশি ভয়ংকর হয়ে উঠবে। কারণ সেসময় কোনো নিরাপরাধ ব্যক্তিও অন্যায়ভাবে শাস্তি পেতে পারেন।
কাজেই ধর্ষকের পক্ষে আইনজীবিদের না দাড়ানো আমাদের সমাজের জন্য অবশ্যই নেতিবাচক একটি বিষয়।
আমি চাই ধর্ষকের ভয়াবহ শাস্তি হোক। ধর্ষকের এমন শাস্তি হোক যাতে অন্য কেউ ধর্ষণ করতে গেলে অন্তত কলিজা কেঁপে উঠে। সেক্ষেত্রে ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে আমি সমর্থন করব। সম্ভবত, অতিশীঘ্র ধর্ষকের মৃত্যুদণ্ডের আইনও বাস্তবায়ন হবে। আমরা এটাই চাই।
কিন্তু কেউ কাউকে ফাঁসানোর জন্য যদি ধর্ষণের/নারী নির্যাতনের মিথ্যা মামলা করে তারও মৃত্যুদণ্ড হওয়া উচিৎ নয় কেন? ধর্ষণের কারণে যদি ধর্ষকের মৃত্যুদণ্ড হতে পারে তাহলে মিথ্যা ধর্ষিতার/মামলাকারীরও মৃত্যুদণ্ড হতে হবে। একথা বিবেকবানরা অবশ্যই সমর্থন করবে।
এখন আমায় বলুন, ধর্ষকদের পক্ষে যদি কোনো আইনজীবি না-ই দাড়ায় তাহলে কিভাবে প্রমাণ করবেন যে ঘটনাটা সত্য নাকি মিথ্যা? একই অপবাদটা যদি আপনার উপর আসে তাহলে হাসি মুখে বিনা অপরাধে মৃত্যুদণ্ড গ্রহণ করতে প্রস্তুত আছেন তো?
© Biplob Prodhan
Stop Rape in the World,Justice for Fake Rape Case,Save our men from Violence,News,Biplob Prodhan's Writings,We want,We want justice,Editorial,Justice for our men, পুরুষ নির্যাতন, বাড়ছে পুরুষ নির্যাতন।
Violence,News,Biplob Prodhan's Writings,We want,We want justice,Editorial,Justice for our men, পুরুষ নির্যাতন, বাড়ছে পুরুষ নির্যাতন।Violence,News,Biplob Prodhan's Writings,We want,We want justice,Editorial,Justice for our men, পুরুষ নির্যাতন, বাড়ছে পুরুষ নির্যাতন।


0 Comments
Drop your comment here ⬇