✅ প্রশ্ন:- অনার্স (বিশেষ)- পরীক্ষা এর মানে কি?
উত্তর:- অনার্স (বিশেষ) এর পরে পরীক্ষা শব্দটি আছে। তার মানে লাইনটি দাড়াল, অনার্স (বিশেষ) পরীক্ষা। অথাৎ:- অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের যে পরীক্ষার ব্যবস্থা করা হয় তাকে বিশেষ পরীক্ষা বলে।
✅ প্রশ্ন: অনার্স (বিশেষ) কি?
উত্তর:- কমবেশি সবাই আছে যারা বিশেষ পরীক্ষা কি বুঝেন না। অনেকে বিশেষ পরীক্ষার রুটিন অথবা রেজাল্ট দিলে বিভ্রান্ত হয়ে যায়। ভাবতে থাকে এটা কি আমাদের!
অনেকেই হয়ত দেখেছেন অনার্স ১ম+২য়+ ৩য়+ ৪র্থ বর্ষ ( বিশেষ) পরীক্ষার রুটিন অথবা রেজাল্ট দিয়েছে। দেখার পর বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হন ।
বিশেষ টা কি বুঝিয়ে দিচ্ছি……
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই ধরণের সিলেবাস রয়েছে। একটি হচ্ছে নতুন আর একটি পুরাতন।
২০১৯-১০ শিক্ষাবর্ষ হতে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত হচ্ছে পুরাতন সিলেবাস। আর ২০১৩-১৪ থেকে নিয়ে চলমান সিলেবাস হচ্ছে নতুন সিলেবাস।
অনার্স বিশেষ বলতে এসব পুরাতন শিক্ষার্থীদের বোঝানো হয়েছে যারা মান্নোয়ন ও অনিয়মিত পুরাতন সিলেবাসের শিক্ষার্থী।
এসব অনিয়মিত ও মান্নোয়ন শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় পুরাতন সিলেবাসের পরীক্ষার ব্যবস্থা করেছে যা অনার্স বিশেষ পরীক্ষা হিসাবে পরিচিত।
ধরুন ২০১২-১৩ কেউ ফেল করলো বা ইম্প্রুভ দেয়ার প্রয়োজন পড়লে তখন কি তারা নতুন সিলেবাস এ পরীক্ষা দিবে! তারা যেন তাদের পুরাতন সিলেবাসেই পরীক্ষা দেয় এজন্য তাদের জন্য আলাদা অনার্স বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ পরীক্ষা শুধু ২০০৯-১০ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য।
আর কয়েক বছরের ভিতর এই বিশেষ পরীক্ষা বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আবার যদি জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সিলেবাসে পরিবর্তন আনে তাহলে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ হতে আবার বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হবে।
✅ National University Bangladesh এর প্রমোশন রুলসঃ
1. যেকোন বিষয়ে উত্তীর্ণ হতে আপনাকে অবশ্যই ওই বিষয়ে ৪০% নম্বর পেতে হবে। অর্থাৎ ৮০ নম্বরের পরীক্ষায় পাশ নম্বর হলো ৩২।
2. পাশ করার পর ইনকোর্সের নম্বর যোগ হবে। ইনকোর্স ২০ নম্বরের পরীক্ষায় পাশ নম্বর ৮ ।
✅ আরো কিছু জরুরী নিয়ম যা জানা আবশ্যকঃ
1. NU এর নিয়ম অনুযায়ী, ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে। এবং GPA = 1.75 অর্জন করতে হবে।
2. দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে। এবং কমপক্ষে GPA=2.00 অর্জন করতে হবে ।
3. তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৪টা বিষয়ে পাশ করতে হবে। এবং কমপক্ষে GPA = 2.25 অর্জন করতে হবে ।
✅ এছাড়াও,
1. সকল কোর্সের ( ইনকোর্স /তত্ত্বীয় / ব্যবহারিক/ মাঠকর্ম/ মৌখিক ) পরীক্ষায় অংশগ্রহন বাধ্যতামূলক !
2. একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিতি থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে।
3. ১ম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ২য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে। (শুধুমাত্র যারা পরীক্ষায় অনুপস্থিত (এবসেন্ট ) থাকবেন)
4. ২য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৩য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে।(শুধুমাত্র যারা পরীক্ষায় অনুপস্থিত থাকবেন)
5. ৩য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৪র্থ বর্ষের প্রমোশন বন্ধ থাকবে। (শুধুমাত্র যারা অনুপস্থিত থাকবেন)
6. C, D গ্রেড এ, যে কোন বর্ষের ক্ষেত্রে ইম্প্রুভ পরীক্ষা একবার দেয়া যাবে। কিন্তু যত বার কোন ছাত্র/ছাত্রী অনুত্তীর্ণ হবে, ততবারই ইম্প্রুভ পরীক্ষা দিতে পারবে, তবে সেটা রেজিষ্ট্রেশনের মেয়াদের মধ্যে।
7. অনার্স কোর্সের রেজিষ্ট্রেশনের মেয়াদ ৭ বছর।
✅ ডিগ্রী ২০১৩-১৪ হতে পরবর্তী বর্ষের ক্ষেত্রে,
1. যেকোন বিষয়ে জন্য পাশ নম্বর ৪০।
2. C, D গ্রেড এ, যে কোন বর্ষের ক্ষেত্রে ইম্প্রুভ পরীক্ষা একবার দেয়া যাবে। কিন্তু যত বার কোন ছাত্র/ছাত্রী অনুত্তীর্ণ হবে, ততবারই ইম্প্রুভ পরীক্ষা দিতে পারবে, তবে সেটা রেজিষ্ট্রেশনের মেয়াদের মধ্যে।
3. ডিগ্রী রেজিষ্ট্রেশনের মেয়াদ ৬ বছর ।

0 Comments
Drop your comment here ⬇