অসুস্থ মস্তিস্কের একটা জেনারেশন বেড়ে উঠেছে । এদের বাঙ্গিতে সমস্যা , কাঁঠালে সমস্যা , রুহ আফজা তে সমস্যা , পাঙ্গাস মাছে সমস্যা , ব্রয়লার মুরগিতে সমস্যা এদের কথা হচ্ছে আমি খাই না তো আমি ক্লাসি , যারা খায় ওরা ক্ষেত ।
এদের মধ্যে বেশিরভাগ পোলাপাইন জানে না , টাকা ইনকাম কিভাবে করে । বসে বসে বাপ ভাইয়ের সুদ , ঘুষ আর অবৈধ কামাইয়ের টাকা খাইয়া খাইয়া এদের মস্তিষ্ক পঁচে গেছে ।
এই রুহ আফজা না থাকলে অনেক মানুষ রমজানে শরবত চোখে দেখতো না । একটা রুহ আফজা দিয়ে একটা পরিবার পুরো রমযান কাটিয়ে দেয় ।
পাংগাস মাছ না থাকলে কত পরিবার মাছ চোখে দেখতো না । ব্রয়লার মুরগি না থাকলে বছরে মাংসই খেতে পারতো না ।
ওরাতো দিন আনে দিন খায় ।
মানুষ কে যথাযথ মূল্যায়ন করতে শিখুন।
এ কেমন অসুস্থ মস্তিষ্ক আমাদের , মানে একটা কিছু আমার কাছে ভালো না লাগতে পারে তার মানে কারো কাছে ঐটা ভালো লাগতে পারবে না ?
১৯৪৭ সালে দেশ ভাগের পর, জমিদারের জাত থেকে ০.৫% বাঙ্গালী আসছে , আর বাকি ৯৯.৫% আসছে সাধারন পরিবার থেকে !! এদের বংশধরদের মুখে নাক ছিটকানো মানালেও, কারো ক্ষেতের বা পুকুরের খাবার নিয়ে ট্রল মানায় না !!
-বান্না

0 Comments
Drop your comment here ⬇