রাত জেগে থেকে কাজ, পড়াশুনা বা ফেসবুক ব্রাউজ করলে শরীরের স্বাভাবিকতায় একধরনের মারাত্মক পরিবর্তন হয়, ঘুরে যায় দেহের স্বাভাবিক প্রক্রিয়া আর এর ফলে যে মারাত্মক অপূরণীয় ক্ষতি হয় তার ফল হয় অনেক দীর্ঘমেয়াদি। যুক্তরাজ্যের গবেষকেরা তাদের করা এক গবেষণায় এমনটা তথ্যই পেয়েছেন। এক খবরে জানিয়েছে বিবিসির একটি আর্টিকেলে।
এজন্য গবেষকেরা সতর্ক করেছেন যে, রাতে যারা কাজ করেন, তাদের কাজের জন্য উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকির মারাত্মক সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। যেটি কোনমতেই স্বাভাবিক নয়।
যুক্তরাজ্যের স্লিপ রিসার্চ সেন্টারের গবেষকেরা এক গবেষণায় দেখেছেন, রাত জেগে কাজের যে ক্ষতি তা গভীরতরভাবে পরিলক্ষিত হয়। রাত জাগার ক্ষতির পরিমাণ গবেষকদের কাছে অনেক আশ্চর্যজনক একটি বিষয় বলে মনে হয়েছে।
গবেষকরা জানান, মানুষের শরীরের একটি প্রাকৃতিক ছন্দ রয়েছে যার ছন্দ হচ্ছে রাতে ঘুমানো আর দিনে কাজ বা লেখাপড়া করা। রাতে জেগে থাকার ফলে হঠাৎ হরমোন পরিবর্তন, দেহের তাপমাত্রায় রদবদল অনুভব করা বা হঠাৎ করে কারন ছাড়াই গরম অনুভুত হওয়া, এমনকি উক্ত ব্যাক্তির মেজাজ ও মস্তিষ্কের কাজকর্মে ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়তে দেখা গেছে।
গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ সাময়িকীতে। গবেষকরা মোটামুটি ২২ জন ব্যক্তিকে নিয়ে শারীরিক পরিবর্তনের বিষয়গুলো খেয়াল করেন এবং বিষয়টি নিশ্চিত হবার জন্য পর্যালোচনা করেন।
তাঁদের দাবি করা মতামত অনুযায়ী, দীর্ঘদিন যাবত রাতের বেলা অযথা অনিয়মিতভাবে কাজ করলে শরীরে ঠিক কেমন ধরনের ক্ষতি হয় এবং এমনকি কারো বিমানযাত্রার পর খারাপ লাগার কারণ এই গবেষণার ফলেই জানা সম্ভব।
উক্ত গবেষণা প্রসঙ্গে সারে বিশ্ববিদ্যালয়ের গবেষক "সিমন আর্চার" জানিয়েছেন, গবেষণায় দেখা গেছে যে, একজন সাধারণ মানুষের জিনের ৬ শতাংশ ক্ষেত্রে রাত জেগে কাজ করার ফলে পরিবর্তন দেখা যায়। অনিয়মিতভাবে রাত জেগে থেকে কাজ বা ফেসবুকিং করার ফলে দেহের প্রতিদিনকার ছন্দ রক্ষাকারী একধরনের জিন ৯৭ শতাংশ ক্ষেত্রেই কার্যকারিতা হারিয়ে ফেলে, যা কোনমতেই গ্রহনযোগ্য বা স্বাভাবিক নয়।
গবেষকরা এর ব্যাখায় একটি উদাহরন দিয়ে বলেন-
ধরুন, একটি বাড়িতে যদি ৭ টি রুম থাকে এবং প্রত্যেকটি রুমে ঘড়ি থাকে এবং সব ঘড়িতে যদি একইসময়ে উল্টা-পাল্টা সময় দেখায় তবে ঘরের সময়ব্যবস্থার যে হ-য-ব-র-ল অবস্থা হতে পারে; ঠিক এই রাতে জেগে থাকার ফলেও মানুষের দেহ ঘড়ির সেরকম মারাত্মক লন্ড-ভন্ড অবস্থা হয়।
এইজন্য বর্তমানে বিশেষজ্ঞরা মনে করেন, একজন মানুষের সুস্থ ও ফিট থাকার জন্য প্রতিটি মানুষেরই পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার। কেউ যদি ফেসবুক চালাতে চালাতে, টিভি দেখে বা কম্পিউটারে কাজ করে ঘুমাতে যায়, তাহলে তার মস্তিষ্ক অনেক উত্তেজিত অবস্থায় থাকে। যার ফলে ভালো ঘুম একদমই হয় না। এতে করে সে ক্ষুধামন্দা বা ক্ষুধা লাগলেও টের না পাওয়া, ডিপ্রেশন বা মানসিক বিষন্নতা, স্নায়ুবিক দূর্বলতা ইত্যাদি মারাত্মক সমস্যায় ভুগতে পারে। অনেক ছাত্র-ছাত্রী তো ভেবেই পায়না তার পড়াতে কেন মনযোগ বসছে না? কেনই বা কোন টপিক সাড়াদিন পড়ার পরও মাথাতে ঢুকছে না; বরং, কিছুসময় বা ১/২ দিন পরই ভুলে যাচ্ছে। কেন শুধুই সারাদিন-রাত ফেসবুকে বসে থাকতে ইচ্ছে করছে! তার কারণও এই রাত জাগার আসক্তি।
এমনকি বর্তমানে দেখা যায় অনেকে রাতে জেগে থাকার জন্য ইচ্ছামত চা বা কফি খান, এটিও কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই উপকারী নয় বরং মারাত্মক ক্ষতিকর।
কোন নির্দিষ্ট কারণ ছাড়াই রাতজেগে থাকার ‘বদ অভ্যাস’ পরিহার করতে সবার আগে নিজেকে সাবধান হতে হবে। কারণ, কারও যদি সব সময় ভোর পাঁচটায় ঘুমাতে যাওয়ার অভ্যাস থাকে, চাইলেই সে পরদিন থেকে রাত ১২টায় ঘুমাতে পারবে না। এইজন্যই আপনার একদম ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন করতে হবে। যেমন- প্রথম দিন ভোর চারটা, তারপর মধ্যরাতের পরে তিনটার সময়, কিছু দিন পর একদম রাত দুইটার সময়।
এভাবে ধীরে ধীরে নিজের সুবিধা অনুযায়ী সময়মতো টাইম সেট করে ঘুমানোর অভ্যাস রপ্ত করতে হবে। আপনি চাইলে রুটিনও সেট করতে পারেন, যাতে করে আপনার হিসাব রাখতে সুবিধা হয়। আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে, না হলে কিন্তু এই রুটিন কোন কাজে আসবে না। আপনাকে বিশ্বাস করতে হবে যে ভবিষ্যতে নিজেকে সুস্থ দেখতে চাইলে আপনার রাতে জাগার বদ অভ্যাস চীরতরে বিদায় করতে হবে।
সুত্রঃ নানান ধরনের জার্নাল, ওয়েবসাইট এবং ইন্টারনেট।
EDNOUB is the best helpline for the learners of English Language & Literature. It’s an international helpline by EDNOUB [www.facebook.com/groups/EDNOUB].
Enrich your skills on English keep visiting our blog regularly.
Stay with us.
Thanks a lot.

0 Comments
Drop your comment here ⬇