Ednoub Private Program

King Oedipus Bangla Background

রাজা ইদিপাসের কাহিনী আমরা সবাই জানি। ইদিপাস এখানে “নিষ্পাপ” হলেও রাজা লেয়াস নিষ্পাপ ছিল না। সে ছিল প্রচুর আসক্ত, সৌন্দর্য দেখলে নিজেকে নিয়ন্ত্রন করতে পারতো না (মানে আমার কথার অর্থ আশা করি বুঝাতে পেরেছি)। আর মিথলজিতে অভিশাপ তো সাধারণ ব্যপার।  অভিশাপ দিলাম “বিয়ে হবেনা” টাইপ অভিশাপও দিয়েছে কিনা সন্দেহ আছে🙄 
ইডিপাসের পিতা লেয়াস একটা সময় ক্রিসিপ্পাস নামক এক রাজশিষ্যকে পড়াতেন। তো তার স্বভাবগত নিয়ন্ত্রনহীনতার কারণে সেই ছেলেকে “ইজ্জতহানী” করেন। ছেলেটা লজ্জায় অপমানে আত্মহত্যা করে । ফলে আমরা অবশেষে ইদিপাসের অভিশপ্ত হবার কাহিনী জানতে পারি। আজকে আমরা সেই কাহিনী জানবো।
গ্রীক পৌরাণিক কাহিনীতে, “ক্রিসিপ্পাসকে” পেলোপস এর ছেলে যে কিনা পিসার রাজা এবং জলপরী অ্যাক্সিওচের পুত্র হিসাবে বর্ণনা করা হয়। 


থিবেসের রাজা লাইউস বা লেয়াস যখন যুবক ছিলেন, তখন তার জমজ চাচাতো ভাইরা, যথাক্রমে অ্যাম্ফিয়ন এবং জেথুস থিবসের সিংহাসন দখল করেছিলেন। তখন এই বিপদের সময় অনুগত প্রজাদের সাহায্যে লাইউস তার জীবন বাঁচাতে থিবস থেকে পালিয়ে যান এবং পিসাতে আশ্রয় নেন। 
পিসার রাজা পেলোপস লাইউসকে স্বাগত জানান। একটা সময় পার হবার পর লাইউস যখন পৌরুষত্বে পৌঁছল, তখন রাজা পেলোপস তার ছেলে ক্রাইসিপ্পাসকে লেয়াসের কাছে অর্পণ করেন যাতে তিনি ছেলেটিকে সারথির শিল্পকলা বা রথ চালানো শেখাতে পারেন। রাজা তার ছেলে ক্রিসিপ্পাসকে তার সমস্ত ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং তাকে যুদ্ধের শিল্পে ভালোভাবে প্রশিক্ষিত করতে চেয়েছিলেন। তবে লাইউস প্রচন্ড সুন্দর যুবক ক্রিসিপ্পাসের প্রেমে পাগল হয়ে পড়েছিলেন। কারণ ক্রিসিপ্পাসের দৈহিক সৌন্দর্য এবং গঠন ছিল অনেকটা মেয়েদের মতই। তাছাড়া তার মেয়েদের পোশাক এবং সাজগোজের প্রতি আলাদা এক অদ্ভুত আকর্ষন ছিল বলে জানা যায়। যখন সে রাজা লেয়াসের কাছে শিক্ষা নিতে আসতো সে কখনো কখনো মেয়েদের পোশাকেই থাকত বলে বর্ননা করা হয়। মূলত এসব থেকে ক্রিসিপ্পাসকে স্বাভাবিক করে গড়ে তোলার জন্যই শিক্ষা নিতে রাজা পেলোপস লেয়াসের কাছে পাঠান। এরপরে?
অবশেষে যা হবার তাই হলো! লাইউস ক্রিসিপ্পাসকে অপহরণ ও ধর্ষণ করে এবং রথ চালাতে শেখানোর সময় তাকে কৌশলে গাড়িতে তুলে জোর করে থিবসে নিয়ে যায়। ততক্ষণে অ্যাম্ফিয়ন এবং জেথুস মারা গিয়েছিলেন এবং লাইউস ফিরে এসে থিবসের রাজা হয়ে যান। মিথলজির অন্য সংস্করণে এমনটাও বলা হয়ে থাকে, নেমিয়ান গেমস চলাকালীন সময়ে লাইউস দ্বারা ক্রাইসিপ্পাস অপহরণ এবং ধর্ষিত হয়েছিল। তার অপরাধের জন্য লাইউসকে, তার শহর এবং তার পরিবারে উপরে দেবতাদের দ্বারা মারাত্মক শাস্তি দেওয়া হয়েছিল।
আবার কিছু সংস্করণে, ক্রিসিপাস লজ্জায় তার তলোয়ার দিয়ে আত্মহত্যা করেছে বলেও উল্লেখিত আছে। অন্য সংস্করণে, ক্রিসিপাসকে ঈর্ষার কারণে হত্যা করেছিল অ্যাট্রিয়াস এবং থাইস্টেস, তার সৎ ভাই, যারা তাকে একটি কূপে ফেলেছিল। তাদের পাঠানো হয়েছিল তাদের মা হিপ্পোডামিয়ার নির্দেশে, যিনি ভয় পেয়েছিলেন যে ক্রিসিপ্পাস তার ছেলেদের পরিবর্তে হয়ত পেলোপসের সিংহাসনের উত্তরাধিকারী হবে। এসব ফাসঁ হবার পরে অ্যাট্রিয়াস এবং থাইস্টেস তাদের মা সহ, রাজা পেলোপস দ্বারা নির্বাসিত হয়েছিল এবং শেষে মাইসেনে আশ্রয় নিয়েছিল। সেখানে হিপ্পোডামিয়া নিজেকে ফাসিতে ঝুলিয়ে আত্মহত্যার করেছিল।
অন্য সংস্করণে হিপ্পোডামিয়া তার পুত্র অ্যাট্রিয়াস এবং থাইস্টেসের পক্ষে হত্যার কাজটি নিজেই করেছেন। লাইউস এবং ক্রিসিপ্পাস একসাথে ঘুমানো পর্যন্ত তিনি অপেক্ষা করেছিলেন, এবং তারপর ক্রাইসিপাসকে হত্যা করতে লেয়াসের ছুরি ব্যবহার করেছিলেন। যার ফলে লেয়াস ফেসে যান। ভাগ্যক্রমে, তখন ক্রাইসিপ্পাস অবশ্য একবারে মারা যাননি এবং পেলোপসকে বলতে পেরেছিলেন যে আসল খুনি তার সৎ মা।
ক্রিসিপ্পাসের মৃত্যুকে কখনও কখনও মিরটিলাস তার বিশ্বাসঘাতকতার জন্য পেলোপসকে যে অভিশাপ দিয়েছিলেন তার ফলশ্রুতি হিসাবেও দেখা যায়।
তথ্যসুত্রঃ বিভিন্ন ওয়েবসাইট এবং পুস্তিকাসমূহ


EDNOUB is the best helpline for the learners of English Language & Literature. It’s an international helpline by EDNOUB [www.facebook.com/groups/EDNOUB]. Enrich your skills on English keep visiting our blog regularly. Stay with us. Thanks a lot.

Post a Comment

0 Comments