আর্মস এন্ড দ্যা ম্যান
Arms And The Man
#For 2nd Year#ইংরেজী সাহিত্য ২য় বর্ষের জন্য বিশেষভাবে লেখা আর্টিকেল
#IntroductionToDrama
জর্জ বার্নার্ড 'শ (George Bernard Shaw) এর বিখ্যাত নাটক হলো আর্মস অ্যান্ড দি ম্যান (Arms and the Man) এই নাটকের চরিত্রগুলো খুবই Interesting. আমরা যদি এই নাটকটিকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে, নাটকটির অনেকগুলো অর্থবহ এবং প্রতীকধর্মী দিক বেরিয়ে আসে । নাটকটির গভীরতা কতটা বিশাল সেটা এই আর্টিকেলটি এবং তার পাশাপাশি মুল নাটকটি না পড়লে বুঝতে পারবেন না।
এবার আসি নাটকের কথায়, তার রচিত আর্মস এন্ড দি ম্যান নাটকের নামের অর্থ হচ্ছে - অস্ত্র এবং মানুষ । এই নাটকটি তিনি ১৮৯৪ সালে রচনা করেছিলেন । তবে বার্নার্ড ’শ এর নাটকের আজ আর তেমন কোনো জৌলুস নেই । কিন্তু একটা সময় ছিল যখন নাটক চমক জাগাতো ।
এই নাটকের বিষয়বস্তুগুলো হচ্ছে- যুদ্ধ, প্রেম এবং বাস্তবতা । বার্নার্ড ’শ তার এই নাটকে তিনি প্রেম ভালোবাসাকে রীতিমতো ঠাট্টা মশকরার পাত্র বানিয়ে ছেড়েছেন 😀😀😁😆😆😆 আর তারই সাথে সাথে যুদ্ধ ও যুদ্ধের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মানুষদেরও প্রবল আকারে আক্রমণ করেছেন । 👿👺😠🤜👊🤛🤛
সালটা ১৮৮৫ । নভেম্বর মাসের শেষের দিকে । সময়টা রাতের । সার্বিয়া আর বুলগেরিয়ার মাঝে যুদ্ধ চলছে । এ সময়ে বুলগেরিয়ার ড্রাগোমানপাসের কোলঘেষা একটি ছোটো শহরের বাড়ির একজন যুবতীর শয়নকক্ষ । যুবতীটি দোতলার ব্যালকনি লাগোয়া খোলা জানালা দিয়ে রাতের সুন্দর তারকা খচিত আকাশের নিচে বলকান পর্বতের সৌন্দর্য উপভোগ করছে । ঠিক তখনি তার মা এসে যুদ্ধের সংবাদ জানাল যুবতীর কাছে । এই যুবতীর নামই হলো রাইনা । রাইনার মা রাইনাকে জানাল যে, কিভাবে বুলগারগণ সার্বদের উপর বিজয়ী হলো । আসলে এটা লম্পট, মাথামোটা, বাস্তবজ্ঞানহীন এবং অন্তসারশূন্য মেজর সেরগিয়াসের কারনেই এই তথাকথিত বিজয় হয়েছিল । যদিও তখন রাইনা একথাটি জানতে না পারলেও পরে জেনে যায় ক্যাপ্টেন ব্লান্টসলির মাধ্যমে, যে কিনা একজন সার্বসেনা এবং সে বুলগারদের থেকে প্রাণ বাচাতে রাইনার বাড়িতে আশ্রয় নেয় । সবচেয়ে ফানি ব্যাপার হলো যে, তার কাছে বন্দুক থাকলেও গুলি ছিলনা!!! হা হা হা😀😆😆😆 গুলির বদলে তার কাছে ছিল চকলেট!!!😆😆😆 শত্রু সামনে পড়লে বন্দুকে চকলেট ভরে গুলি চালাবে আরকি!!!😆😀😆😜
যাহোক অবশেষে তার জীবন বাচিয়ে তাকে সেখান থেকে পালাতে সাহায্য করে রাইনা এবং রাইনার মা ক্যাথেরিন । সেখানেই রাইনার তাকে ভাল লেগে যায় ♥🌹♥এবং তাকে চকোলেট ক্রিম সৈনিক আখ্যা দেয় । কাহিনী এভাবেই এগিয়ে যেতে থাকে🌿 . .. . .অবশেষে, রাইনার পরিবার জানতে পারে যে, ব্লান্টসলি অনেক ধনী পরিবারের সন্তান!! তার বাবা তার জন্য অনেক সম্পদ রেখে গেছে । এতসব কিছু জানার পর রাইনা এবং তার পরিবার ব্লান্টসলির প্রতি ঝুকে পড়ে । কারণ সে সেরগিয়াসের থেকে সম্মানে এবং চরিত্রগত দিক থেকে অনেক ঊর্ধ্বে । তখন রাইনার পরিবার রাইনাকে ব্লান্টসলির হাতে তুলে দিতে চায়,👰🤵 আর ব্লান্টসলিও সেটা গ্রহণ করে নেয়, আর ওদিকে আমাদের মেজর সেরগিয়াস সাহেব একজন চাকরানীকে কাছে টেনে নেয়!😅😆😆 এবারে বলি, শিয়ালে চেনে ঝোপ, বুঝলেন কিছু? 😁 বুজলে বুজপাতা আর না বুজলে তেজপাতা ।
আর এভাবেই নাটকটি একটা পরিণতি পেয়ে সুন্দরভাবে শেষ হয় ।
✍ Analyzed by Md Imran Hossain Khan (Facebook ID)
📕References:
- Textbook,
- Various kinds of books,
- Websites
A special helpline for the learners of English Language & Literature.
It’s an international helpline by EDNOUB [www.facebook.com/groups/EDNOUB].
Enrich your skills on English keep visiting our blog regularly. Stay with us. Thanks a lot.
It’s an international helpline by EDNOUB [www.facebook.com/groups/EDNOUB].
Enrich your skills on English keep visiting our blog regularly. Stay with us. Thanks a lot.




3 Comments
আপনারা আমাদের সাথে থাকলে আর এভাবে আমাদের এই ব্লগে ভিজিট করলে, আমরা উৎসাহ পাই পাশাপাশি আপনারা লাভবান হলে আমরাও এতে কিছুটা লাভবানও হই! ধন্যবাদ যারা এই ব্লগে নিয়মিত ভিজিট করেন!😍💙✅
ReplyDeleteআপনার বন্ধুদেরও এই ব্লগে আসার জন্য ইনভাইট দিন!
tnq
ReplyDeleteঅনুবাদটি ভালো লাগলো।
ReplyDeleteDrop your comment here ⬇